বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আমঝুপি পাবলিক ক্লাব লাইব্রেরীকে দুটি ঘাস-কাটার-মেশিন প্রদান

By মেহেরপুর নিউজ

July 26, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে আমঝুপি পাবলিক ক্লাব লাইব্রেরীকে দুটি ঘাস-কাটার-মেশিন প্রদান করা হয়েছে।

রবিবার বিকেলের দিকে আমঝুপি খেলার মাঠে ঘাস কাটা মেশিন প্রদান করা হয়। আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু উপস্থিত থেকে মেশিন দুটি প্রধান করা হয়।

এ সময় আমঝুপি পাবলিক ও লাইব্রেরীর সদস্যগণ সেখানে উপস্থিত ছিলেন। পরে আমঝুপি খেলার মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করারও সূচনা করা হয়।