বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আমঝুপি প্রজন্ম সংগঠন তালের বীজ বপন

By মেহেরপুর নিউজ

October 05, 2019

মেহেরপুর নিউজ: মেহেরপুরের আমঝুপি প্রজন্ম সংগঠন তালের বীজ বপন করেছে। শনিবার সকালের দিকে আমঝুপি কালীতলা ব্রীজ থেকে শুরু করে পুরাতন মদনাডাঙ্গা সড়কের দু পাশে প্রায় ৬ শ তালের বীজ পোতা হয়।

আমঝুপি প্রজন্ম সয়গঠনের সভাপতি জহিরুল ইসলামের নেতৃত্বে তালের বীজ পোতা কর্মসূচী শুরু করা হয়। এসময় সংগঠনের উপদেষ্টা আসদুল ইসলাম লিটন,মহিফিুজুর রহমান, রাজন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।