মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার “আমঝুপি প্রজন্ম ” সামাজিক সংগঠনের উদ্যোগে আমঝুপির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বকুল গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার সংগঠনের সভাপতি জহুরুল ইসলামের নেতৃত্বে আমঝুপির বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ৮০টি বকুল গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমঝুপি দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারাগুলি রোপন করা হয়।