মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে কয়েকটি গাছের চারা রোপন করে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আহাম্মদ আলী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় সহকারি শিক্ষক শরীফ জামান সেখানে উপস্থিত ছিলেন।