অন্যান্য

মেহেরপুরের আমঝুপি- রাজনগরের মাঝামাঝি স্থানে পরিবহনে গনডাকাতি

By মেহেরপুর নিউজ

February 26, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৬ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি- রাজনগর সড়কের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে মেহেরপুরগামী জে আর পরিবহসসহ আর কয়েকটি ট্রাকে গণডাকাতি সংঠিত হয়েছে। বুধবার ভোরের দিকে সংঘবদ্ধ ডাকাতদল সড়কে গাছের গুড়ি ফেলে পরিবহন আটকিয়ে এ দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটায়। জানা গেছে, বুধবার ভোরে একদল ডাকাত মেহেরপুর সদর উপজেলার আমজুপি- রাজনগর সড়কের মাঝামাঝি স্থানে সড়কে গাছের গুড়ি ফেলে পরিবহন আটকে দেয়। এ সময়  আস্ত্রের মুখে জিম্মি করে পরিবহনের যাত্রীদের কাছে থাকা নগদ টাকাসহ মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।