মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ সেপ্টেম্বর: মেহেরপুর এসপিডির উদ্যোগে সিডিডি ও সিবিএম এর সহযোগীতায় অধিকার ভিত্তিক ইউনিয়ন পরিষদের আওতায় বিভিন্ন কর্মসূচীতে প্রতিবন্ধী ব্যাক্তিদের সম্পৃক্ত ও অন্তর্ভুক্তি করার জন্য চেয়ারম্যান,মেম্বার ও সচিবদের ভুমিকা বিষয়ক এক কর্মশালা আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আনারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন এসপিডির কো-অর্ডিনেটর ওয়াজেদ আলী,এস আই গিয়াস উদ্দিন, ইউপি সদস্য মেহেদী হাসান , দরুজ আলী, আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক তাজ উদ্দিন, ইয়াসনবী প্রমুখ।