মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ মে: মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামের গিরিন্দি মাঠের আবাদী জমি থেকে বাবলু (৩৫) নামের এক ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পুলিশ
ঘটনাস্থল থেকে একটি নকিয়া মোবাইল ফোন উদ্ধার করেছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ দিকে আমদহ গিরিন্দি মাঠে শ্রমিকরা মাটি ওঠাতে গেলে মিরাজের গেমার জমিতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয় শ্রমিকরা। সংবাদ পেয়ে মেহেরপুর সদর থানার এস আই কামালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে আসে এবং বাবুলের লাশ উদ্ধার করে। মেহেরপুর সদর থানার ওসি আজিজুল হক জানান, সে একজন মাদক সেবনকারী ও ছিনতাইকারী। তার নামে মেহেরপুর থানায় মামলা রয়েছে। কিছুদিন আগে সে জেল থেকে বের হয়ে আসে। তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তদন্ত হলে সব ঘটনা বের হয়ে আসবে।