টপ নিউজ

মেহেরপুরের আমদাহে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

By মেহেরপুর নিউজ

March 08, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ফারুক ওরফে রাকিব নামের ৯ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফারুক আমদা গ্রামের ফিরোজ শেখের ছেলে। রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফারুক বাড়ির পাশে খেলা করার সময় ঢাকা মেট্রো ট ২০-৯২৬৯ নম্বরের একটি ট্রাক ফারুককে চাপা দেয়। এ সময় ফারুকের মাথার উপর দিয়ে ট্রাকটি চলে যায়। তার মাথাটা সম্পূর্ণ চেপ্টে ঘিলু বের হয়ে পড়ে। এসময় হেলপার গাড়ি চালাচ্ছিল বলে স্থানীয়রা জানান। হেলপার রুপি চালক দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী ট্রাকটি আটক করে ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।