মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়ার মৃত হকমানের ছেলে শহিদুলের বড়িতে হামলা চালিয়ে নগদ টাকা,৩টি মোবাইল ফোন,স্বর্ণের গহনাসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। শহিদুল ইসলাম মেহেরপুর নিউজকে জানান,রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ১৫/১৬ জনের একদল সংঘবদ্ধ ডাকাত দল তার বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে নগদ টাকা ,৩টি মোবাইল,গহনাসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গিছে।