মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল শুরু হয়েছে।হরতালের শুরুতেই মেহেরপুর সদর উপজেলার আলমপুরের কুষ্টিয়া-মেহেরপুর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের ধাওয়া করলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ছুটে পালিয়ে যায়। এছাড়া মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল থেকে বারাদি পর্যন্ত নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলেছে পুলিশ । যে কারনে এখন পর্যন্ত জামায়াত-শিবিরের নেতাকর্মীদের রাস্তায় নামতে দেখা যায়নি। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আমাদের ষ্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম জানান,চাঁদবিল থেকে বারাদি পর্যন্ত প্রচুর পরিমান পুলিশ সড়কে অবস্থান নিয়েছে। তারা জানিয়েছেন যে কোনো মূল্যে তারা জামায়াত শিবিরের কর্মসূচী প্রতিহত করবে।
অপরদিকে, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আলমপুরে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করে জামায়াত শিবির কর্মীরা।খবর পেয়ে পুরিশ ঘটনাস্থলে পৌছে তাদের প্রতিরোধ করলে তা এদিক ওদিক পালিয়ে যায়। পরে পুলিশ আগুন নিভিয়ে সড়ক পরিষ্কার করে দেয়।
এছাড়াও মেহেরপুর সদর উপজেলার বন্দরে এবং কাথুলী সড়কের কায়েমকাটা মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।নাশকতা প্রতিরোধে কুষ্টিয়া.ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গা তেকে অতিরিক্ত পুলিশ মেহেরপুরে নেয়া হয়েছে।
একই সাথে হরতালে জামায়াত-শিবিরের নাশকতা প্রতিরোধে মেহেরপুর জেলার বিভিন্ন সড়কে র্যাব,পুলিশ,ডিবি এবং বিজিবি টহল জোরদার করা হয়েছে।
এদিকে হরতালের কারনে মেহেরপুর শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।মেহেরপুর থেকে ছেড়ে যায়নি কোনো দুরপাল্লা বা অব্যন্তরিন রুটের যানবহন।তবে শহরে রিক্সা ,ভ্যান,ব্যাক্তিগত যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। খোলা আছে সকল সরকারী বেসরকারী অফিস,ব্যাংক,আদালত।তবে হরতালের কারনে স্বাভাবিক কার্যত্রম কিছুটা স্থবির ভাব লক্ষ্য করা যাচ্ছে।