বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আলমপুরে সড়ক দূর্ঘটনায় আহত ২

By মেহেরপুর নিউজ

March 06, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মার্চ: মেহেরপুর -কুষ্টিয়া সড়কের আলমপুর ব্রীজে মোটর সাইকেল-ট্রাকের সংঘর্ষে ২ মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছ। আহতরা হলো গাংনী থানা পাড়ার ফরজ আলীর ছেলে মোমিন(২২),গাংনীর চৌগাছার নাজির হোসেনের ছেলে সাব্বির (৩০)।আহতদের মধ্যে সাব্বিরের অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। জানা যায়,আজ সন্ধ্যার দিকে গাংনী থেকে মোটর সাইকেলে সাব্বির ও মোমিন মেহেরপুরে আসছিলো। এ সময় আলমপুর ব্রীজে পৌছালে অপরদিক থেকে যাওয়া একটি পিয়াজভর্তি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী সাব্বির ও মোমিন রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানিয় লোকজন তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান, সাব্বিরের মাজার হাড় ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।