বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আলমপুর বাজারে টিসিবি‘র পণ্য বিক্রি

By মেহেরপুর নিউজ

December 30, 2020

মেহেরপুর নিউজ:

সাশ্রয়ী মূল্যে মেহেরপুরে ৪ টি পন্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বুধবার বিকাল মেহেরপুর সাঈদ আনোয়ার ট্রেডার্স সদর উপজেলার আলমপুর বাজারে ৮০ টাকা লিটার সয়াবিন তেল, ২০ টাকা কেজি পিয়াজ, ৫০ টাকা কেজি মসুরের ডাল ও ৫০ টাকা কেজি চিনি কিনতে এলাকার মানুষজন সেখানে সমবেত হন। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কোমর উদ্দিন টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন।