মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার আলমপুর শ্যামপুর সড়কে নসিমন উল্টে ভানুয়ারা খাতুন ও নাজমা খাতুন নামের দুই মহিলা আহত হয়েছে। শনিবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের মোসলেম আলীর মেয়ে নাজমা এবং রেজওয়ানের স্ত্রী ভানুয়ারা নসিমন যোগে আলমপুর আসছিলো। পথিমধ্যে নসিমনের একটি চাকা ফেটে গলে নসিমনটি সড়কের পাশে উল্টে গেলে তারা ছিটকে পড়ে। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।