বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আশরাফপুরে একটি মুদি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

By মেহেরপুর নিউজ

May 21, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে একটি মুদি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে প্রায় ৮ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে ঘটনার আগে ব্যবসায়ী সাইফুল ইসলাম তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বাড়ি চলে যায়। এর পরপরই দোকানে আগুন অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে দোকান এর প্রায় ৮ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।