বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আশরাফপুরে প্রতিপক্ষের হামলায় ২ পিতাপুত্র আহত

By মেহেরপুর নিউজ

January 05, 2016

মেহেরপুর নিউজ,০৫ জানুয়ারী: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে জমি সংক্রান্ত ঘটনার জের ধরে প্রতিপক্ষের পিতা পূত্র ২ জন আহত হয়েছে। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার আশরাফপুর গ্রামের ফরমান আলীর ছেলে মাদার আলী সাথে একই গ্রামের নাজাত আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে নাজাতের লোকজন মাদার আলীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় হামলাকারীদের আঘাতে মাদার আলী ও তার ছেলে ইদ্রিস আলী আহত হয়।