মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধ টিনের চিমনী ভেঙে দেয়াসহ ইটভাটা মালিক নবীছুদ্দিনের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার মেহেরপুর সদর উপজেলা নিবার্হী অফিসার নাজনিন সুলতানা’র নেতৃত্বে র্যাব ও পুলিশের একটি দল এদিন মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামের নবীছুদ্দিনের ইটভাটায় অভিযান চালায়। এসময় অবৈধ টিনের চিমনিসহ কাঠ পোড়ানোর অপরাধে ভাটা মালিক নবীছুদ্দিনের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ওই ইটভাটার টিনের চিমনি গুড়িয়ে দেয়া হয়।