অন্যান্য

মেহেরপুরের আশরাফপুর- আমদহ সড়কে পিকনিকের বাসে ছিনতাইকারীদের বোমা হামলা

By মেহেরপুর নিউজ

March 06, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৬ মার্চ: মেহেরপুর  সদর উপজেলার আমদহ-আশরাফপুর সড়কে একটি পিকনিকের বাসে  ছিনতাইকারীরা বোমা হামলা চালিয়েছে।এতে বাসের সন্মুখভাগের কাঁচ ভেঙ্গে গেলেও কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর যুব সংঘ ক্লাবের উদ্যোগে দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিকে উদ্যোশে মদিনা পরিবহনের একটি বাসে( ঢাকা মেট্রো-জ-১৪-১১১৯) রওয়ানা হয়। এর কিছুক্ষন পর বাসটি আমদহের কাছাকাছি পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা থাকা একদল ছিনতাইকারী বাসটির গতিরোধ করার চেষ্টা করে। পরে বাসটিকে থামাতে না পেরে বাস লক্ষ্য করে দু’টি বোমা ছুড়ে মারে। বোমা দুটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে বাসের সন্মুখভাগের কাঁচ ভেঙ্গে যায়। তবে কোনো যাত্রী হতাহতের ঘেটনা ঘটেনি। বাসের চালক ইদ্রিস আলী জানান, ছিনতাইকারীরা বাসটিকে থামানোর চেষ্টা করে না পেরে বোমা হামলা চালিয়েছে।