মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৭ এ্রপ্রিল: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে ভাসুরের ছেলে পিটিয়ে জখম করেছে চাচীকে। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আশরাফপুর গ্রামের আকবর আলীর ছেলের সাথে তার ভাই মোখলেসের স্ত্রী পারুলের সাথে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটা হয়। এক পর্যায়ে আকবর আলীর ছেলে আখের আলী তার বড় চাচাী পারুল খাতুন কে পিটিয়ে জখম করে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।