মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুলাই: মেহেরপুর সদর উপজেলার ইছাখালি গ্রামে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। তবে ফেন্সিডিল রাখার দায়ে কাউকে আটক করতে পারেনি র্যাব। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি ডায়েরী হয়েছে। আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সদর উপজেলার ইছাখালি গ্রামের মোল্লা পাড়ায় অভিযান চালায়। তারা গ্রামের জনৈক মোঃ আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বাঁশ বাগানের নিচ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।