বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ইছাখালি মাঠ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

August 31, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ আগস্ট:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ইছাখালি গ্রামের বায়ান্ন বিঘা মাঠ থেকে চোরাকারবারীকে তাড়া করে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। উদ্ধার করা ফেন্সিডিল মেহেরপুর সদর থানা পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডায়েরী করেছে পুলিশ।

পুলিশ জানায়,আজ ৩১ আগস্ট মঙ্গলবার বেলা ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশের এস আই গৌতমের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ইছাখালি গ্রামের বায়ান্ন বিঘা মাঠে অভিযান চালায়। এসময় পুলিশ দেখে সীমান্ত পেরিয়ে আনা ফেন্সিডিল ফেলে রেখে পালিয়ে বাঁচে চোরকারবারীরা। পুলিশ ফেলে যাওয়া বস্তা ভর্তি ফেন্সিডিল উদ্ধার করে মেহেরপুর থানায় নিয়ে আসে।

অপারেশনে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা গৌতম বলেন,চোরাকারবারীকে চিনতে পেরেছে পুলিশ। তার নাম আনিস। বাড়ি ইছাখালী গ্রামে। তাকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।