মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জানুয়ারী: মেহেরপুর সদর উপজেলার ইছাখালী অলষ্টার ক্লাবের উদ্যোগে ঐতিহাসিক ৫২ বিঘা টি২০ ক্রিকেট টুর্নামেন্টে কালাচাঁদপুর একাদশ জয়লাভ করেছে। আজ মঙ্গলবার ঐতিহাসিক ৫২ বিঘা মাঠে অনুষ্ঠিত খেলায় কালাচাঁদপুর একাদশ ঝাঁঝাঁ একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কালাচাঁদপুর একাদশ ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে।রুবেল দলের পক্ষে ৩৪ রান করে। ঝাঁঝাঁর সাজেদুল ৩টি উইকেট লাভ করে।জবাবে খেলতে নেমে ঝাঁঝাঁ ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে। আরিফ দলের পক্ষে ২৩ রান করে। কালাচাঁদপুরের আব্দুল ৪টি উইকেট লাভ করে।