খেলাধুলা

মেহেরপুরের ইছাখালীতে ঐতিহাসিক ৫২ বিঘা টি২০ ক্রিকেটে যাদবপুর একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

January 08, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারী: মেহেরপুর সদর উপজেলার ইছাখালী অলষ্টার ক্লাবের উদ্যোগে ঐতিহাসিক ৫২ বিঘা টি২০ ক্রিকেট টুর্নামেন্টে যাদবপুর একাদশ জয়লাভ করেছে। আজ বুধবার ঐতিহাসিক ৫২ বিঘা মাঠে অনুষ্ঠিত খেলায় যাদবপুর একাদশ ৪৫ রানে ইছাখালী সীমান্ত ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে যাদবপুর একাদশ ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। সম্রাট দলের পক্ষে ২৮ রান করে। জবাবে খেলতে নেমে ইছাখালী সীমান্ত ক্লাব ১২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬৭ রান সংগ্রহ করে। সাদ্দাম দলের পক্ষে ১৯ রান করে। যাদবপুরের সম্রাট ৩টি উইকেট লাভ করে।