খেলাধুলা

মেহেরপুরের ইছাখালীতে ঐতিহাসিক ৫২ বিঘা টি২০ ক্রিকেটে ট্যাঙ্গার মাঠ একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

January 10, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জানুয়ারি: মেহেরপুর সদর উপজেলার ইছাখালী অলষ্টার ক্লাবের উদ্যোগে ঐতিহাসিক ৫২ বিঘা টি২০ ক্রিকেট টুর্নামেন্টে ট্যাঙ্গার মাঠ একাদশ জয়লাভ করেছে। আজ শুক্রবার বিকালে ঐতিহাসিক ৫২ বিঘা মাঠে অনুষ্ঠিত খেলায়  ট্যাঙ্গার মাঠ একাদশ ১৯ রানে শালিকা একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ট্যাঙ্গার মাঠ একাদশ ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। শফিকুল দলের পক্ষে ৫৫ রান করে। জবাবে খেলতে নেমে শালিকা একাদশ ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। মজনু দলের পক্ষে ৩৩ রান করে।