মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রামে আত্মহনন কারী তমালিকার স্বামী লালন হোসেন বাদি হয়ে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। আসামরি হলো ইছাখালি গ্রামের পিজির উদ্দিন, তার ছেলে মিলন,আসাদুল,সাইফুল, বকুল,এসকেন্দোরের ছেলে মহিদুল ও তমালিকার মা এছিমা খাতুন। যার পিটিশন নং-৩৪৫/১৩,তাং ২৬-১২-১৩ ইং। মামলার আর্জিতে বলা হয়েছে,গত ৮ অক্টোবর ইছাখালীর গ্রামের সদর আলীর ছেলে লালন একই গ্রামের প্রবাসি আনারুলের মেয়ে তমালিকার সাথে প্রেমের সম্পর্ক ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে তাদের বিয়ে মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে তার মায়ের বাড়ি নিয়ে যায়। কিন্তু সেখানে লালনকে তালাক দেয়ার জন্য তমালিতা চাপ দিতে থাকে। এতে তমালিকা রাজি না হওয়ায় তাকে মানসিক ও শারিরিক নির্যাতন শুরু করে। বিষয়টি জানতে পেরে লালনের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার মৃত্যু হয়। এদিকে মামলাটি মিথ্যা দাবি আখ্যায়িত করে আসামিরা বলেন,গত ১৫ নভেম্বর তমালিকা মেহেরপুর নোটারি পাবলিকে সশরীরে হাজির হয়ে লালনকে তালাক প্রদনি করে। এদিকে গত সোমবার রাতে লালনরা তমালিকাকে তার পিতার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে লালন তমালিকাকে একই গ্রামের হানিফের বাড়িতে রেখে আসে।সেখান থেকে তমালিকাকে উদ্ধার করে বাড়ি নিয়ে এস ঘরে আটকে রাখা হয়। এতে মনের দু:খে সে বিষপান করে আত্মহত্যা করে।