অন্যান্য

মেহেরপুরের ইছাখালী থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

By মেহেরপুর নিউজ

January 28, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জানুয়ারি: মেহেরপুর জেলা মাদক পাচার বিরোধী টাস্ক ফোর্সের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর সদর ‍উপজেলার ইছাখালী গ্রাম থেকে ওই ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমশিনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমীনুল ইসলাম মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ইছাখালী গ্রামের মোল্লা পাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ওই ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি জিডি করা হয়েছ।