মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা ৫০ কেজি জিরাসহ একটি বাইসাইকেল উদ্ধার করেছে। তবে চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ইছাখালী বিজিবি ক্যাম্পের টহল দল মালামাল গুলি উদ্ধার করে। জানা গেছে,মেহেরপুরের গোভীপুর-ইছাখালী সড়ক দিয়ে এক চোরাকারবারী ৫০ কেজি জিরা একটি বস্তা সাইকেলে করে মেহেরপুরের দিকে নিয়ে আসছিল। চোরাকারবারীরা ইছাখালী বিজিবি ক্যাম্পের একটি টহল দলের সামনে পড়ে গেলে সে জিরা ও সাইকেল ফেলে পালিযে যায়। পরে বিজিবি সদস্যরা সেখানে পৌছে সেগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।