বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ইসলামনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত

By মেহেরপুর নিউজ

February 26, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ ফেব্রুয়ারী: মেহেরপুর সদর উপজেলার ইসলাম নগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে উভয়পক্ষের মহিলাসহ ১০ জন আহত হয়।আহতরা হলো ইসলামনগর গ্রামের আক্কাস আলীর ছেলে নাদিরুজ্জামান,নাদিরুজ্জামানের স্ত্রী খদেজান,ছেলে মিন্টু,মিলন,মিলনের স্ত্রী জরিনা এবং অপর পক্ষের মৃত ওলিউল্লাহর ছেলে রফিকুল,রফিকুলের ছেলে হাবিবুর,জাহাঙ্গীর হোসেন,বদর ইদ্দনের ছেলে নুর ইসলাম ও মজিবরের ছেলে শাহানাজ। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান,আহতদের বিভিন্ন জনের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তবে সকলেই আশংকা মুক্ত।

জানা যায়, মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামের মৃত ওলিউল্লাহর ছেলে রফিকুল ও প্রতিবেশী আক্কাস আলীর ছেলে নাদিরুজ্জামানের মধ্যে বসত বাড়ি জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে  আমিন দিয়ে জমি মাপছিলেন রফিকুল ও তারর পরিবারের লোকজন। এ সময় নাদিরুজ্জামান তা মেনে নিতে না চাইলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ১০ জন গুরুতর জখম হয়। এ সময় স্থানিয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল ভর্তি করে।