মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাতে তার নজি বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিলো ৬২ বছর। মৃত্যুকালে সিরাজ উদ্দিন স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে মরহুম সিরাজউদ্দিকে পূর্ন রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে ইসলামপুর ঈদগাহ মাঠে পুলিশের একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলের করুন সুর বেজে ওঠে। সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি ফরিদ হোসেন সালাম গ্রহন করেন। পরে জানাযা শেষে ইসলামপুর কবরস্থানে লাশের দাফন সম্পন্ন হয়।