মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে অর্ধলক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে । মঙ্গলবার দুপুরের দিকে উজলপুর গ্রামের সাদেক আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে আকরাম আলীর ছেলে সাদেকের বাড়িতে রান্না শেষে ওই বাড়ির ছোট বাচ্চারা আগুন নিয়ে খেলা করার সময় রান্নাঘরে পাটকাঠি থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের দল আগুন আয়ত্তে আনে। মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পাট খড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।