বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের উজলপুরে নিষিদ্ধ হাকিমপুরী জর্দা ও নেভি সিগারেট উদ্ধার

By মেহেরপুর নিউজ

January 11, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার উজলপুর বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ হাকিমপুরী জর্দা ও নেভি সিগারেট উদ্ধার করেছে।

শনিবার দুপুরের দিকে অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে দুপুরের দিকে উজলপুর কুঠিপুড়ায় সাইফুল স্টোরে অভিযান চালানো হয়।

অভিযানে প্রায় ৪৪ কৌটা জর্দা ও ৪শ শলাকা নেভি সিগারেট উদ্ধার করা হয়। একই দিনে সদরউপজেলা কালাচাঁদপুর থেকে গোভিপুর গ্রামের মনিরুল এর দোকান থেকে পুরাতন স্বাস্থ্য সর্তকতা সম্বলিত ৫শ শালা কানা শিল্পীর উদ্ধার করা হয়।