বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের উজলপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

By মেহেরপুর নিউজ

August 01, 2022

মেহেরপুর নিউজ:

বজ্রপাতে মেহেরপুরের গাংনীতে ২ কৃষকের মৃত্যু মাত্র ৩ দিনের মাথায় মেহেরপুর সদর উপজেলার উজলপুরে বজ্রপাতে আরও এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালের দিকে সদর উপজেলার উজলপুর গ্রামের সুন্নত আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়। সুন্নত একই গ্রামের বকুল মণ্ডলের ছেলে। নিহত সুন্নত আলীর এক ছেলে এক মেয়ে রয়েছে।

জানা গেছে সোমবার সকালের দিকে সুন্নত আলী কাজ করার উদ্দেশ্যে মাঠে যাই। এসময় মুষলধারে বৃষ্টি শুরু হলে তিনি চাঁতালের মাঠে একটি কদম গাছের নিচে অবস্থান করেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত আঘাত হানলে সুন্নতআলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার মাত্র তিন দিন পূর্বে মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে ২ কৃষক এর মৃত্যু হয়।