মেহেরপুর নিউজ, ০৮ ফেব্রুয়ারী: এলাকাবাসীর অভিযোগেরে প্রেক্ষিতে মেহেরপুর পল্লী বিদুৎ সমিতি সদর উপজেলার উজলপুর গ্রামে অবৈধ্য সংযোগ বিচ্ছিন করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে পল্লী বিদুৎ সমিতি একটি টিম সেখানে উপস্থিত হয়ে লাইন বিচ্ছিন করে।
স্থানীয়রা জানান, উজলপুর গ্রামের মিরাজ আলীর ছেলে আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে নিজের বিদুৎ সংযোগ থেকে অবৈধ্যভাবে সাইড লাইন দিয়ে বিদুৎ ব্যবসা করছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে বুধবার একই এলাকার মুজাম আলী, শাহাদাৎ আলী, বকুল হোসেনসহ এলাকার লোকজন মেহেরপুর বিদুৎ অফিসে অভিযোগের প্রেক্ষিতে সংযোগ বিচ্ছিন করা হয়।