রাজনীতি

মেহেরপুরের উজুলপুরে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 15, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ ডিসেম্বর: মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও আটক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এক সমাবেশের আয়োজন করা হয়। আজ রোববার বিকালে মেহেরপুর সদর উপজেলার উজুলপুর হাট প্রাঙ্গনে স্থানীয় বিএনপি নেতা খাইরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আনছারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কর্নেল(অব:) সামসুল ইসলাম।

বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোখলেসুর রহমান স্বপন,জেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম বড় বাবু,যুগ্ম সম্পাদক ফয়েজ মহাম্মদ,পৌর সম্পাদক মুস্তাফিজুর রহমান তপন,ছাত্রদল সভাপতি মো:মোস্তাকিন,যুবদল নেতা ওমর ফারুক লিটন,নুর তাজুল ইসলাম,আজিবার রহমান,সালাহ উদ্দিন,রমজান আলী,রুহুল আমিন,খলিলুর রহমান প্রমুখ। বক্তারা অবিলম্বে আটক নেতাদের মুক্তির দাবি করেন।