অন্যান্য

মেহেরপুরের উজুলপুরে সন্ধ্যা রাতে চুরি

By মেহেরপুর নিউজ

February 09, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৯ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলার উজুলপুর বাগানপাড়ার মালেকের ছেলে বিশারত আলীর বাড়িতে সন্দ্যারাতে চুরি হয়েছে। এ সময় নগদ টাকা, মোবাইল,স্বর্নালংকারসহ বেশ কিছিু মালামাল চুরি করে নিযে গেছে চোর। জানা গেছে, রোববার মাগরিবের নামাযের পর বিশারত আলী পরিবারের লোকজন রান্না ঘরে পিঠা বনাচ্ছিল । এ সময গরে কেই না থাকার সুযোগে সযযোগ সন্ধানী চোর ঘরে প্রবেশ করে একটি স্বর্নের চেইন, একটি মোবাইল ও নদ ৪ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়।