মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ মার্চ: মেহেরপুর জেলার সদর উপজেলার উজুলপুর-শিবপুর সড়কের সাহাজীপাড়া নামক স্থানে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে মহিলা পথযাত্রী সহ ৩ জন। আহতরা হলেন,উজুলপুর গ্রামের সুরমানের স্ত্রী আছিয়া(৪৫),শিবপুর গ্রামের আবু মিয়ার ছেলে লালন(২৬) এবং আবু মিয়া(৫০)। আহতরা সকলে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,আহতরা ভালো আছে। বর্তমানে তারা আশংকামুক্ত। জানা যায়,শনিবার শিবপুর গ্রামের লালন তার বাবা আবু কে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে মেহেরপুর যাওয়ার উদেশ্য বাড়ি থেকে বের হয়। মোটরসাইকেলটি উজুলপুর সাহাজীপাড়া সড়কে এসে পৌছালে রাস্তা পার হওয়া উজুলপুর গ্রামের আছিয়াকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল সহ তারা সড়কের ওপর পড়ে যায়। আহত হয় ৩ জন। আশেপাশের লোকজন আহতদের রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।