মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার উজুলপুর মনোহরপুর গ্রামবাসীর উদ্যোগে হাজি রহিম বক্স বিশ্বাস স্মৃতি ফুটবল টূর্নামেন্টের ঘটনাবহল খেলায় উজুলপুর যুব সংঘ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আজ সোমবার উজুলপুর মাধ্যমিক বিদ্যালয মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় উজুলপুর যুব সংঘ তরুর দেয়া একমাত্র গোলে প্রতিবেশী ফতেপুর একাদশকে পরাজিত করে।খেলার প্রথমার্ধে ৫ মিনিটের মাথায় মুরাদের ফ্রি কিক থেকে সুযোগ সন্ধানী খেলোয়াড় তরু গোল রক্ষক শাওনকে পরাস্ত করে গোল করেন।
এরপরই একটি ফাউলকে কেন্দ্র করে কার্ড দেখানোকে কেন্দ্র করে প্রায় ১৮ মিনিট খেলা বন্ধ থাকে। ফতেপুর একাদশের বিদেশী খেলোয়াড় ওয়ালীকে ফাউল করায় রেফারি মাহবুব লাল কার্ড বের করেন। এ সময় উজুলপুরের মুরাদ রেফারি মাহবুবের কাছ থেকে লাল কার্ড কেড়ে নিয়ে ফেলে দেয়।
ওই ঘটনায় ফতেপুর একাদশের খেলোয়াড় ও দর্শকরা খেলতে অস্বৃকৃতি জানালে খেলা বন্ধ হয়ে যায়। পরে উভয় দলের কর্মকর্তাদের হস্তক্ষেপে ১৮ মিনিট পর খেলা শুরু হয়। এর আগে মুরাদ হলুদকার্ড দেখিয়ে সতর্ক করিয়ে দেয়া হয়। এদিকে খেলা চলাকালে উভয দলের আরো ৪ খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান। শেষ পর্যন্ত স্বাগতিকরা ১ গোলে জয়লাভ করে।
খেলা শেষে কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাষ্টার চ্যাম্পিয়ন দলের হাতে গরু এবং রানার্স আপ দলকে ছাগল তুলে দেন। টূর্নামেন্ট কমিটির আজবায়ক আদম আলীর সভাপতিত্বে পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান,পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম,সাবেক চেয়ারম্যান শহিদুল আলম,বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলাউদ্দিন বিশ্বাস,রাইহানুল কবির । খেলায় বিজয়ী দলের মুরাদ সেরা খেলোয়াড়ের পুরুষ্কার লাভ করে।