বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের উপজেলা নির্বাহী অফিসার বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

August 16, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন অন্যত্র বদলি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর অফিসার্স ক্লাবের উদ্যোগে আসাদুজ্জামান রিপনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা প্রকৌশলী আবদুল হামিদ, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, বারাদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম প্রমূখ। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো করা হয়। আসাদুজ্জামান রিপন রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি লাভ করেন।