মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৭ আগস্ট :
“এইডস থেকে দুরে থাকুন,মানব পাচার বদ্ধ করুন”এই শ্লোগানে এইচ আইভি/এইডস ও মানব পাচার প্রতিরোধে সিডিপি’র উদ্যেগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ফতেপুর গ্রামের শতাধিক নারী পুরুষ অংশ নেয়।
আজ ৭ আগস্ট শনিবার মেহেরপুর সেন্টার ফর ডেভলাপমেন্ট এন্ড পিচ( সিডিপি) এর উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে এইচআইভি এইডস ও মানব পাচার প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কনা বিশ্বাস। সমাবেশে বক্তব্য রাখেন,আব্দুল কুদ্দুস,শাহানারা খাতুন,রহিমা খাতুন প্রমুখ ।