মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জানুয়ারী হোটেলে খাবার খেতে গিয়ে এক মহিলার ৪০হাজার টাকা গায়েব হওয়ার ঘটনায় হোটেল মালিক রহমতুল্লাহকে ১দিনে রিমান্ড নিয়েছে পুলিশ। মেহেরপুর সদর থানার এস আই কামাল হোসেন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে ৩দিনে রিমান্ড আবেদন জানালে বিজ্ঞ বিচারক তার ১ দিনের রিমান্ড মজ্ঞুর করে। উল্লেখ্য,মেহেরপুর শহরের মুখার্জী পাড়ার মিজানুর রহমানের স্ত্রী জুলেখা খাতুন আজ দুপুরের দিকে মেহেরপুর সোনালী ব্যাংক থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করে ইট কেনার লক্ষ্যে গোপালপুরের উদ্যোশে রওয়ানা দেয়।এর আগে ওয়াপদা মোড় এলাকায় রহমতুল্লাহ’র হোটেলে খাবার খেয়ে বিল পরিশোধের সময় টাকা দিতে গিয়ে টাকাসহ ব্যাগটি গায়েব হয়ে যায়। এ সময় হোটেল বয় বাকপ্রতিবন্ধী জহিরুল ইশারার মাধ্যমে জানায় টাকাসহ ব্যাগটি হোটেল মালিক রহমতুল্লাহ,কর্মচারী জাহাঙ্গীর ও বাবুকে দেখিয়ে দেয়। এ সময় স্থানীয় জনতা ওই তিনজনকে গনপিটুনি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছায়। পরে আমঝুপি ইউপি সদস্য জাফর ইকবাল দায়িত্ব নিলে পুলিশ সেখান থেকে চলে আসে। পরে আহত অবস্থায় তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি সেদিন মিমাংসা না হওয়ায় পর দিনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দাযের করেন জুলেখা বেগম।পরে পুলিশ তাদের আটক করে জেলা হাজতে প্রেরন করে।