বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের করমদিতে অগ্নিকাণ্ডে ১টি ছাগলসহ ১৫ টি কবুতর মারা গেছে

By মেহেরপুর নিউজ

January 05, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ১টি ছাগলসহ ১৫ টি কবুতর মারা গেছে।

রবিবার ভোরের দিকে আব্দুল মণ্ডলের ছেলে দুলালের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে পরিবারের লোকজন রাতে রান্না করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে টিনের ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি একটি ছাগল এবং ১৫টি কবুতরের মৃত্যু হয়।