বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের কাঁঠালপোতা গ্রামে বিষধর সাপের কামড়ে মতিয়ার রহমান নামের এক ব্যক্তির মৃত্যু

By মেহেরপুর নিউজ

August 10, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ আগস্ট:

মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামে বিষধর সাপের কামড়ে মারা গেছে মতিয়ার রহমান(৩০) নামের এক ব্যক্তি। মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। আজ ১০ আগস্ট সকালে পরিবারের লোকজন মতিয়ার রহমানের মরাদেহ হাসপাতাল থেকে গ্রামের বাড়ি কাঁঠালপোতায় নিয়ে যায়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,হাসপাতালে নেয়ার আগেই পথের মধ্যে মতিয়ার রহমানের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার পর শুধুমাত্র তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, আজ ১০ আগস্ট দিন শুরুর আগের রাত সাড়ে ১২ টার দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে মতিয়ার রহমান প্রচন্ড গরমের কারনে বাড়ির সামনের একটি বাঁশের মাচায় ঘুমিয়ে বিশ্রাম করছিল। এসময় মাচের ওপরে থাকা বিষধর একটি সাপ তাকে কামড় মারে। সাপের কামড়ে সে চিৎকার করে উঠলে বাড়ির লোকজন ছুটে এসে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।