মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ অক্টোবর:
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ফসল হানি, মাদক সহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, বন্ধু প্রতীম সম্পর্ক বজায় ও উভয় দেশের সন্ত্রাসীদের ধরিয়ে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষে মেহরপুরের কাজিপুর ভারতীয় সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটলিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল এগারটার সময় সীমান্তের ১৪৬/৭ এস পিলার এলাকায় উভয় দেশের কমান্ডিং অফিসারদের সমন্বয়ে এ মিটিং অনুষ্ঠিত হয়। বৈঠক বিজিবি এর ৬ সদস্য দলের নেতৃত্ব দেন ৩২ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল খন্দকার আইনুল জামাল (পিএসসি)।
অপরদিকে বিএসএফ এর ৫ সদস্য দলের নেতৃত্ব দেন ভারতের ৮৫ বিএসএফ ব্যাটলিয়নের কমান্ডেন্ট এসএস হুদা। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ফসল হানি, মাদক সহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ সেইসাথে বিজিবি-বিএসএফ এর মধ্যে সু-সম্পর্ক বজার রাখার বিষয়ে আলোচনা হয় বলে জানান লেঃ কর্ণেল খন্দকার আইনুল জামাল (পিএসসি)।