মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর বিজিবি মাদকবিরোধী অভিযানে ৪৩ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।
শনিবার ভোরের দিকে কাজীপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় মদ উদ্ধার করে।
জানা গেছে কাজিপুর সীমান্ত ক্যাম্পের হাবিলদার ফিরোজের নেতৃত্বে একটি টহল দল নিয়মিত টহল দেওয়ার সময়ে মাঠের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।