বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের কাজীপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি কতৃক ফেন্সিডিল উদ্ধার

By মেহেরপুর নিউজ

November 01, 2020

মেহেরপুর নিউজ : মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ১৪ বোতল মদ উদ্ধার করেছে।

রবিবার ভোরের দিকে কাজীপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল টহল শেষে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় ১৪ বোতল মদ উদ্ধার করে। কাজীপুর ক্যাম্পের হাবিলদার ইদ্রির আলীট নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে পরিত্যাক্ত অবস্থায় মদ গুলো উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে মাদক ব্যাবসায়ীরা মদ গুলো ফেলে পালিয়ে যায়।