মেহেরপুর নিউজ:
মেহেরপুর সাঈদ আনোয়ার ট্রেডার্স এর উদ্যোগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র পণ্য বিক্রি করা হয়েছে।মঙ্গলবার বিকাল থেকে মেহেরপুর সদর উপজেলার কাঠালপোতা গ্রামে ন্যায্যমূল্যে তেল, চিনি, মসুরের ডাল এবং পেঁয়াজ বিক্রি করা হয়।
এদিন দুপুর থেকে স্বাস্হ্য বিধি মেনে ৮০ টাকা লিটার তেল, ৫০ টাকা কেজি চিনি, ৫০ টাকা কেজি মসুরের ডাল এবং ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান উপস্থিত থেকে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন।