বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের কাথুলী সীমান্ত বিজিবির ব্লিচিং পাউডার উদ্ধার

By মেহেরপুর নিউজ

February 06, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় ব্লিচিং পাউডার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরের দিকে পাউডার উদ্ধার করা হয়। কাথুলী সীমান্ত বিজেপির হাবিলদার ইমরান হোসেন জানান কাথলে সীমান্তে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে মাঠে পড়ে থাকা পরিত্যক্ত অবস্থায় কুড়ি কেজি ভারতীয় ব্লিচিং পাউডার উদ্ধার করে। ধারণা করা হচ্ছে চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাউডার গুলো ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।