বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের কাথুলী সীমান্তের ওপারে দূবৃত্তের হামলায় এক সন্ত্রাসী নিহত ।। লাশ ফেরতে পতাকা বৈঠক

By মেহেরপুর নিউজ

November 21, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ নভেম্বর: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় ভারতীয় দূবৃত্তদের হামলায় শফিকুল (২৮) নামের এক সন্ত্রাসী মারা গেছে। নিহত শফিকুল মেহেরপুর সদর উপজেলার ষোলমারী গ্রামের বাবুর ছেলে। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় অপহরন,চাদাবাজিসহ ৪টি মামলা রয়েছে। এদিকে তার লাশ বাংলাদেশে ফেরত নেয়ার জন্য বিজিবি ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকে বৈঠকে লাশ ফেরৎ দেয়ার সিদ্বান্ত হয়েছে বলে জানা গেছে। জানা গেছে,মেহেরপুর সদর উপজেলার ষোলমারী গ্রামের বাবুর ছেলে শফিকুল ৭ মাস আগে ভারতে পালিয়ে যায়।বুধবার রাতে সে ভারতের  নদিয়া জেলার মুরুটিয়া থানার টেনপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সময় দুবৃত্তরা তার গতিরোধ করে তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।খবর পেয়ে মুরুটিয়া থানা পুলিশের  সদস্যরা লাশ উদ্ধার করেশনাক্তের জন্য থানায়  রাখে। অবশেষে শনাক্ত না হওয়ায় মৃতহে একটি ছবি তুলে সেটি মেহেরপুরের কাথুলী সীমান্ত ক্যাম্পে পৌছালেলাশে সন্ধান মিলে। এদিকে,তার লাশ ফেরৎ আনার লক্ষ্যে  আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় ১৩৩ মেইন পিলার/ ৩এস সাব পিলারের নিকট ৩২ ব্যাটালিয়ন মেহেরপুরের কাথুলী কোম্পানী কমান্ডার সুবেদার ফজলুল হকের নেৃতৃত্বে বিজিবি’র ৬ সদস্যর একটি দল

ভারতের টেনপুর ক্যাম্প কমান্ডার মাহিন্দ্র ঘোষের নেতৃত্বে ৬ সদস্যর বিএসএফ দল পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে দিনের যেকোনো সময় আইনী প্রক্রিয়া শেষে লাশ ফেরৎ দেবে বলে জানা গেছে। এসময় সেখানে মেহেরপুর সদর থানার এসআই দুলু উপস্থিত ছিলেন। মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম মেহেরপুর নিউজকে জানান,নিহত শফিকুলের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় অপহরন ,চাঁদাবাজিসহ ৪টি মামলা রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার ফজলুল হক নিহতের পারিবরিক সুত্রের বরাত দিয়ে জানিয়েছেন, একটি ডাকাতি মামলায় পড়ে ৭/৮ মাস আগে ভারতে পাড়ি জমায় শফিকুল ইসলাম। সেখানে স্থানীয় কিছু চরমপন্থির সাথে তার বিরোধের জের ধরে খুন হয়েছে বলে বিএসএফ সদস্যরা বিজিবিকে জানায়।