বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের কাথুলী সীমান্তে গরু মোটাতাজাকরণ ঔষধ

By মেহেরপুর নিউজ

March 09, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত বিজিবির সদস্যরা চোরাপথে আসা ভারতীয় গরু মোটাতাজাকরণ ঔষধ ও গ্যামাক্সিন পাউডার উদ্ধার করেছে।

মঙ্গলবার ভোরের দিকে বিজিবি সদস্যরা কাথুলী মাঠে পরিত্যক্ত অবস্থায় ৫শ পিস গরু মোটাতাজাকরণ ঔষধ ১০ কেজি গ্যামাক্সিন পাউডার উদ্ধার করে। জানাগেছে কাথুলী সীমান্ত ফাঁড়ির সুবেদার আহসান আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা টহল থেকে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় গরু মোটাতাজাকরণ ঔষধ ও গ্যামাক্সিন পাউডার উদ্ধার করে।