মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ আগস্ট: মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রাম থেকে ২২ বোতল ফেন্সিডিল সহ মিয়ারুল (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। এ ব্যাপারে গাংনী থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডর এ এস পি কামরুল বলেন,আটক মিয়ারুল এলাকার চিন্থিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মেহেরপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। র্যাব জানায়,আজ শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামে অভিযান চালায়। র্যাব সদস্যরা ২২ বোতল ফেন্সিডিল সহ গ্রামের হান্নান মন্ডলের ছেলে চিন্থিত মাদক ব্যবসায়ী মিয়ারুলকে আটক করে র্যাব ক্যাম্পে নিয়ে আসে।