বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের কালাচাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড

By মেহেরপুর নিউজ

March 08, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর এলাকার কালাচাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড,২টি গরু, মোটরসাইকেল সহ ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ড নগদ টাকা সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার দুপুরের দিকে কালা চাঁদপুর গ্রামের আনসারুল ইসলামের ছেলে রফিকুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে ঘটনার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। এ সময় আগুন লেলিহানশিখা দ্রুত ছড়িয়ে পড়লে ঘরের সমস্ত মালামাল পড়ে ছাই হয়ে যায়। রফিকুল ইসলাম জানান নগদ প্রায় ৪ লক্ষ টাকা সহ ঘরের আসবাবপত্র, একটি মোটরসাইকেল পুড়ে যায় এবং দুটি গরু অগ্নিদগ্ধ হয় মারা যায়।

ঘটনার পরপরই খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্বে আনে। তার আগেই প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।